goyenda admin
৬ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

বিশেষ প্রতিনিধি
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে এইচবিআরআই । এটি গণপূর্ত অধিদপ্তরের গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান ।বর্তমানে এ প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার । অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের এপ্রিলে তিনি দায়িত্ব পান ।তিনি মূলতঃ ছিলেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর । আওয়ামী সরকারের সময় তিনি আওয়ামী ঘরানার প্রকৌশলী হিসেবে দাপিয়ে বেড়িয়েছেন এবং দুহাতে অর্থ কামিয়েছেন ।তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আস্থাভাজন হিসেবে ২০১৮ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান । এরপর লোভনীয় বিভাগ গুলো বেছে বেছে দায়িত্ব নেন ।যেমন স্বাস্থ্য উইং, সংস্হাপন ও সমন্বয় । এরপর তিনি জাইকার অর্থায়নে নগরান্চলের ভবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে টানা তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন আওয়ামী সরকারের পদলেহন করে । এসময় তিনি শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং সেই টাকা তিনি অস্ট্রেলিয়ায় পাচার করেছেন বলে জানা গেছে । অত্যন্ত চতুর এবং সুবিধাবাদী মোহাম্মদ গিয়াসউদ্দিন ২০০৯ সালের শেষদিকে পিএইচডি করতে অস্ট্রেলিয়ায় যান ।সেসময় তিনি পরিবারকেও সঙ্গে নেন । ২০১৪ সালে পিএইচডি সম্পন্ন হলেও তিনি তার পরিবারকে অস্ট্রেলিয়ায় রেখে আসেন । যেহেতু তার পরিবার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন সেক্ষেত্রে মোহাম্মদ গিয়াসউদ্দিনও দ্বৈত নাগরিক বলে জানা গেছে । তিনি এদেশে অবৈধভাবে যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার সবটুকুই অস্ট্রেলিয়ায় পাচার করেছেন বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে । কেউ যাতে বুঝতে না পারে এজন্য তিনি ৫ আগস্টের পর রাতারাতি জূলাই বিপ্লবের অনুসারী হয়েছেন ।অথচ তার নিকটজনরা জানেন জুলাই আগস্ট বিপ্লব প্রতিহত করার জন্য মোহাম্মদ গিয়াস উদ্দিন কোটি কোটি টাকা আওয়ামী সন্ত্রাসীদের যোগান দিয়েছেন ।
এই সেই মোহাম্মদ গিয়াসউদ্দিন ।জানা গেছে বর্তমানে তিনি এইচবিআরআইতে ডিজি হিসেবে আছেন । গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন সরকারী আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রতিদিন রাত ১০টা কখনো মধ্য রাত পর্যন্ত নিজ অফিস কামড়ায় বন্ধুদের নিয়ে আড্ডা দেন মাস্তি করেন ।।সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে দিয়েছেন যা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে । অথচ মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকারী নির্দেশনা প্রতিদিন লঙ্ঘন করে চলেছেন এবং বিদ্যুৎ ও জ্বালানি অপচয় করছেন । নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা কর্মচারী অভিযোগ করেছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন কখনোই সময় মতো অফিস করেন না । কোন কাজকর্মে তিনি মনোযোগী নন । তিনি এখানে টাইম পাস করেন ।তার কিছু সাঙ্গ পাণ্ডারা নিয়মিত অফিসে এসে আড্ডা দেন ।অভিযোগ আছে এইচবিআরআইতে যারা পরিশ্রমি ও দায়িত্বশীল তাদের তিনি কোণঠাসা করে রেখেছেন । শৃংখলা বলতে কিছু নেই । এছাড়া মন্ত্রণালয়ের দোহাই দিয়ে তিনি ঠিকাদার, সাপ্লায়ার ও দুই বছরের পত্রিকার বিজ্ঞাপন বিল পরিশোধ করছেন না । আজ দেবো কাল দেবো বলে ঘোরাচ্ছেন । তারা আরো জানান মোহাম্মদ গিয়াসউদ্দিনের পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করার কারণে তিনি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় না করে গভীর রাত পর্যন্ত অফিসে তার নিজ কার্যালয়ে প্রতিদিন আড্ডা দেন ।এবিষয়ে তদন্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জের দাবি জানানো হয়েছে ।
তার নারী কেলেঙ্কারি ও দুর্নীতি নিয়ে আগামী কিস্তিতে থাকবে আরো বিস্তারিত ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১০

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১১

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১২

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৪

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৫

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৬

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

১৭

​বেনাপোল স্থলবন্দরে সুমন হোসেনের বেপরোয়া চাঁদাবাজি

১৮

বাড়ি ভাড়া ২ বছরের আগে বাড়ানো যাবে না

১৯

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

২০