goyenda admin
২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

ভারতে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে কারাগারের ভেতরে গড়ে ওঠা দুই দণ্ডপ্রাপ্ত খুনির প্রেমকাহিনী। প্রেমের পরিণতি দিতে এবার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদ নামে দুই আসামি। এই বিয়ের জন্য রাজস্থান হাইকোর্ট তাঁদের ১৫ দিনের জন্য জামিন দিয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজস্থানের আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, প্রিয়া শেঠ একসময় পেশায় মডেল ছিলেন। তিনি ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্রে দুষ্যন্ত শর্মা নামের এক যুবককে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন। ছয় মাস আগে একই কারাগারে পরিচয় হয় হনুমান প্রসাদের সঙ্গে, সেখান থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রিয়ার বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের হয় ২০১৮ সালে। অভিযোগ অনুযায়ী, তিনি তাঁর প্রেমিক দীক্ষান্ত কামরা ও আরেক সহযোগীর সঙ্গে মিলে দুষ্যন্তকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেন। মুক্তিপণের জন্য ডেটিং অ্যাপে বন্ধুত্ব গড়ে দুষ্যন্তকে একটি ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। পরে মুক্তিপণ আদায়ের পরও পরিচয় ফাঁসের আশঙ্কায় তাঁকে হত্যা করা হয়। দুষ্যন্তের মরদেহ স্যুটকেসে ভরে আমের পাহাড় এলাকায় ফেলে দেওয়া হয়েছিল।
অন্যদিকে বর হনুমান প্রসাদ দণ্ডিত হয়েছেন আরও ভয়াবহ একটি মামলায়। তাঁর প্রেমিকা সন্তোষের স্বামী, তিন সন্তান ও এক ভাগ্নেকে হত্যা করার ঘটনায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ২০১৭ সালের অক্টোবরে সন্তোষের পরিকল্পনায় হনুমান ও তাঁর সহযোগী ওই হত্যাকাণ্ড সংঘটিত করেন। এক রাতেই পাঁচজনকে হত্যা করা হয়, যা আলওয়ার জেলার ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা হিসেবে পরিচিত।
কারাগারে ছয় মাসের সম্পর্কের পর এবার এই দুই দণ্ডপ্রাপ্ত আসামির বিয়েকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। অনেকে একে আইনি দৃষ্টিকোণ থেকে বিরল ঘটনা হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলছেন নৈতিকতা ও বিচারব্যবস্থা নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০