goyenda admin
২১ জানুয়ারী ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আবুল বাশার (৫০) নামে ডাকাতি মামলার এক আসামি মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।  জানা গেছে, বাশার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল তথ্যটি নিশ্চিত করে জানান, ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে বাশার ১৬ জানুয়ারি কারাগারে আসেন। এর আগেও তিনি একাধিক মামলায় বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। শ্বাসকষ্ট ও হার্টের রোগে আক্রান্ত ছিলেন তিনি। সকালে বাথরুম থেকে বের হয়ে ওয়ার্ডে এলে তিনি হঠাৎ বসে পড়েন। পরে অন্যরা তাকে কারা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে সদর হাসপাতালে নিলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের মেয়ে রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘আমার বাবা আবুল বাসারকে কোনো অপরাধ ছাড়াই মিথ্যা ও সাজানো মামলায় ডিবি পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কয়েকদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাতে সদর উপজলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভূক্তভোগী চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি বাশারসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন বাদশা মিয়া ও আলা উদ্দিন।
বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং জনৈক রনজিত কুরির কারখানা থেকে গলানো অবস্থায় ৬ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি জায়েদ ওরফে জাহেদের বসতঘর থেকে একটি অবৈধ দেশীয় এলজি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১০

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১১

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১২

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

১৩

​বেনাপোল স্থলবন্দরে সুমন হোসেনের বেপরোয়া চাঁদাবাজি

১৪

বাড়ি ভাড়া ২ বছরের আগে বাড়ানো যাবে না

১৫

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

১৬

অনৈতিক যৌনাচার দেখলেই তাঁদের “সানডে মানডে ক্লোজ”; ভবঘুরে সম্রাটের স্বীকারোক্তি

১৭

অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি

১৮

বাংলাদেশ পুলিশ হকি দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ করলো ঢাকা রেঞ্জ ডিআইজি

১৯

বেনাপোলে ৬ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

২০