goyenda admin
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

নাম তার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ। খিলগাঁ সাব-রেজিষ্ট্রার।দাপটশালী দুর্নীতিবাজ ও পল্টিবাজ। বিগত আওয়ামী শাসনামলে তার মাস্তানী চাঁদাবাজি ও দুর্নীতি ছিলো লাগামহীন। সবার কাছে তার পরিচয় ছিলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চামচা ও ক‍্যাশিয়ার হিসেবে। আর এখন ২৪ এর ৫ আগষ্ট বিপ্লবের পর তিনি হয়ে গেছেন পুরো তেজগাঁ রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের গড ফাদার। সরকারী চাকরি করে তিনি ২০-৩০ জনের মাস্তান বাহিনী নিয়ে প্রকাশ‍্যে তেজগাঁও কমপ্লেক্স দাপিয়ে বেড়ান। মাস্তানবেষ্টিত এই সাব-রেজিষ্ট্রার মাইকেলকে দেখে সবাই পল্টিবাজ হিসেবে হাসাহাসি করে। তিনি পূর্বে ছিলেন দাপুটে আওয়ামী ফ‍্যাসিষ্ট। জুলাই আগষ্ট বিপ্লবের পর হলেন জিয়ার সৈনিক। বর্তমানে সাব- রেজিষ্ট্রার বদলি বাণিজ‍্য থেকে শুরু করে একজন দলীয় নেতার ভূমিকায় তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স নিয়ন্ত্রণ করছেন। অনেকেই মন্তব‍্য করেছেন পুরণো বোতলে নতুন মদ।এখন বিএনপি সরকার ক্ষমতায়। অথচ এইসব সুবিধাবাদিরা তো বিতাড়িত হননি বরং বহাল তবিয়তে রাজত্ব করছেন। অনেকেই বলেছেন অবিলম্বে ফ‍্যাসিষ্ট আওয়ামী দালাল সাব – রেজিষ্ট্রার মাইকেল আব্দুল্লাহকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক । জানা গেছে নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের লাঠিয়াল খিলগাঁও এর সাব রেজিষ্টার মহিউদ্দিন আব্দুল্লাহ নারী কেলেংকারীতেও চ‍্যাম্পিয়ন। সাব -রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ পকেটে লাখ লাখ টাকা নিয়ে অভিজাত গুলশান বনানীর গোপন আড্ডায় নিয়মিত যাতায়াত করেন। সেখানে উঠতি বয়সী তথাকথিত মডেল, নাটক পাড়ার অভিনেত্রী এবং র‍্যাম্প মডেলদের সাথে রাতভর মদ পান করেন এবং একাধিক নারীর সাথে ফুর্তি করতে দেখা যায় তাকে । তার এই বেপরোয়া জীবন যাপনের কারণে পরিবারও নাখোশ। তার নিকট ঘনিষ্ঠজনরা বলেছেন আওয়ামী লীগের সময় তিনি যা করতেন এখনো তাই করেন। সাব রেজিষ্টার বদলি থেকে শুরু করে ওপর মহলে খুশী করার জন‍্য গালা পার্টি, নারী সাপ্লাই থেকে শুরু করে দামি দামি ব্র‍্যান্ডের মদও সাপ্লাই দেন সাব রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। সব আমলেই তিনি ভালো আছেন।কোটি কোটি টাকা দুর্নীতি করলেও এখনো তিনি বহাল তবিয়তে। তিনি বলে বেড়ান দুদক তার চুলও স্পর্শ করতে পারবেন না। কেননা মাইকেল নাকি প্রতি মাসে মোটা অংকের টাকা মাসোহারা দেন তাদের । অথচ বিগত দিনে আওয়ামী লীগের পরিচয়ে মাইকেল প্রকাশ‍্যে অপকর্ম করতেন তা সবার জানা।তিনি আওয়ামী ফ‍্যাসিষ্ট সরকারের নাম ভাঙ্গিয়ে প্রকাশ‍্যে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ‍্যে চ‍্যাম্পিয়ন ছিলেন ।
আইন মন্ত্রীর বদৌলতে ও প্রভাব বিস্তার করে রেজিষ্ট্রেশন সার্ভিসেস এসোসিয়েশনের মহাসচিব হয়েছেন।অন‍্যদিকে লোভনীয় পোষ্টিং খিলগাঁও এর সাব রেজিষ্ট্রার হয়েছেন জিয়ার সৈনিক হিসেবে।
সবাই জানেন যে ফ‍্যাসিষ্ট আইন মন্ত্রীর ক‍্যাশিয়ার হিসেবে তিনি ব‍্যাপকভাবে পরিচিত ছিলেন। যেসব জায়গায় তিনি বদলি হয়েছেন সেসব জায়গায় কখনোই তিনি ডিসি ইউএনওদের পাত্তা দিতেন না। বরং প্রচার করতেন তিনি আইন মন্ত্রী আনিসুল হকের খাস লোক। রেজিষ্ট্রেশন কমপ্লেক্সসহ সারাদেশে সাব-রেজিষ্ট্রার বদলি বাণিজ্য এবং মাসে মাসে মোটা অংকের চাঁদাবাজি করতেন আইন মন্ত্রীর নাম ভাংগিয়ে।
তিনি ফ‍্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দোসর হিসেবে দুর্নীতি অনিয়ম লুটপাটের শিরোমনি ছিলেন ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রেজিষ্ট্রী অফিস দাপিয়ে বেড়িয়েছেন। বর্তমানে
বিগত ৪০ বছরেও মাইকেল মহিউদ্দিন আব্দুল্লার মতো এমন দুর্নীতিবাজ সাব -রেজিষ্টার দেখেননি ভুক্তভোগিরা।
ইতোপূর্বে আওয়ামী ফ‍্যাসিস্ট সরকারের আইন মন্ত্রী আনিসুল হকের যোগসাজসে দীর্ঘদিন সাব – রেজিস্টার বদলি বাণিজ্য হয়রানিসহ শত শত লোককে রেজিস্ট্রি অফিসে চাকরি দিয়ে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হককে প্রতিমাসে কোটি কোটি টাকা রেজিস্ট্রি অফিস থেকে দিতেন। তার ক‍্যাশিয়ার হিসেবে সারাদেশে পরিচিত ছিলেন এই মাইকেল।
নিষিদ্ধ ফ‍্যাসিষ্ট আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে মাইকেল ইতিপূর্বে যেসব জেলা ও উপজেলায় চাকরি করেছেন সেসব এলাকার ডিসি ইউএনওকে চ‍্যালেন্জ ছুঁড়ে প্রকাশ‍্যে কোটি কোটি টাকা ঘুষ আদায় করেছেন। এ সংক্রান্ত নিউজ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তখন।
সাবেক আইন মন্ত্রীর বিশ্বস্ত সহোচর হিসেবে মুন্সিগঞ্জ রূপগঞ্জ টঙ্গিতে বেপরোয়া ছিলেন। তার অনৈতিক কর্মকান্ডে দলিল লেখক ও সাধারণ মানুষ অতীষ্ঠ ছিলেন। সেসময় দলিল লেখকসহ সাধারণ মানুষ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে মাইকেলের অপসারণ চেয়েছিলো কিন্তু তখন আইনমন্ত্রীর দোহাই দিয়ে ও ফ‍্যাসিষ্ট আওয়ামী লীগের ডোনার হিসেবে নিজেকে জাহির করতেন দাপটের সাথে।
প্রকাশ‍্যে ঘুষ কেলেংকারি করা সত্ত্বেও সব জেনেও দুদক তার বিরুদ্ধে কোনো ব‍্যবস্হা নেয়নি। এমনকি বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন।সে বিষয়েও প্রশাসন নির্বিকার।
মাইকেল সবাইকে চ‍্যালেন্জ ছুঁড়ে প্রকাশ‍্যে বাণিজ‍্যিককে আবাসিক দলিল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন।
চিহ্নিত আওয়ামী ফ‍্যাসিষ্ট মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর অপসারণ ও শাস্তি চায় ভুক্তভুগিরা। তারা অভিযোগ করেন যে দুর্নীতির কারণে আওয়ামী সরকারের পতন হলো সে একই কারণে মাইকেলের মতো প্রেতাত্মারা যদি রঙ পাল্টিয়ে একই চেয়ারে বসে দুর্নীতি করে তাহলে জুলাই বিপ্লব ও গণতান্ত্রিক বিএনপি সরকারের ভাবমূর্তি কি অক্ষুন্ন থাকবে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০