রিপোর্ট বাংলাদেশ~
৩ নভেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে গুমের অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ জমা দেন তিনি।

অন্য অভিযুক্তরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তৎকালীন প্রধান আসাদুজ্জান, পুলিশের ডিসি কামরুল হাসান ও এডিসি সৈয়দ নসরুল্লাহ।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে ভুক্তভোগী আশিক বলেন, আমি দুই দফায় গুমের শিকার হই। এর মধ্যে ২০১৩ সালের ডিসেম্বরের শেষের দিকে মিরপুর থেকে আমাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার অভিযোগে টানা দুই মাস নির্যাতন করেন তারা। ২০২২ সালে আবারও গুম করা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ কয়েকজনের নামে অভিযোগ দিয়েছি। তদন্তের পর আরও নাম বেরিয়ে আসবে। কারা কারা আমাকে নির্যাতন করেছেন, সেসব ঘটনারও বর্ণনা দিয়েছি। তবে আমাকে গুম করে র‍্যাব ও সিটিটিসি। প্রথমবার র‍্যাব-১ এ দুই মাস রেখে নির্মম নির্যাতন করা হয়েছে। বৈদ্যুতিক শকসহ ভয়াবহ অত্যাচার চালানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০