রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। বুধবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরদিন ডাকযোগে পাঠানো তার ছুটির আবেদনটি কর্তৃপক্ষ অনুমোদন করেনি।
২০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে ডিআইজি এহসানউল্লাহ কর্মস্থলে ছিলেন না। পরদিন তিনি ডাকযোগে ছুটির আবেদন পাঠালেও সেটি গৃহীত হয়নি। তিনি কেন হঠাৎ কর্মস্থল ত্যাগ করলেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর বাসভবনসহ ১২টি গুরুত্বপূর্ণ স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আওয়ামী ঘরানার প্রকৌশলী
১
কেরানি থেকে হাজার কোটি টাকার মালিক গজারিয়ার আওয়ামী লীগ নেতা মান্নান এখন কলম্বিয়ার নাগরিক
২
আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন
৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি