goyenda admin
২০ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়

 

নিজস্ব প্রতিবেদক

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এখনো সাধারণ মানুষের ঢল নামছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি-সংলগ্ন প্রবেশপথে সন্ধ্যার পর রাত গভীর হলেও মানুষের উপস্থিতি চোখে পড়ছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন। আবার কেউ কেউ স্মৃতির খাতিরে মোবাইলে ছবি তুলে রাখছেন। শোক আর ভালোবাসার মিশেলে পুরো এলাকা ভারী ও আবেগপূর্ণ হয়ে উঠেছে।

কবরস্থানের সামনের অংশে আগে স্থাপিত নিরাপত্তা বাহিনীর বলয় খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শাহবাগ থানা ও টিএসসি এলাকায় বসানো ব্যারিকেডও প্রত্যাহার করা হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে এখনো পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি কবরস্থানে প্রবেশের জন্য ব্যবহৃত মসজিদের গেট ও বাইরের প্রধান ফটকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে রাতে কবরস্থানে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে। এ সময় ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেবল বাইরের অংশ থেকেই মানুষ দোয়া করতে পারছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “রাতে এখানে পুলিশ প্রহরা থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকালও এই এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখা হতে পারে।”
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। তার আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বাসভবনসহ ১২টি গুরুত্বপূর্ণ স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আওয়ামী ঘরানার প্রকৌশলী

১

কেরানি থেকে হাজার কোটি টাকার মালিক গজারিয়ার আওয়ামী লীগ নেতা মান্নান এখন কলম্বিয়ার নাগরিক

২

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

৪

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

৫

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

৬

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

৭

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

৮

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

৯

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

১০

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

১১

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১২

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১৩

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১৪

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৫

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৬

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৭

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৯

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

২০