goyenda admin
২০ জানুয়ারী ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনৈতিক যৌনাচার দেখলেই তাঁদের “সানডে মানডে ক্লোজ”; ভবঘুরে সম্রাটের স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক
সাভারে ধারাবাহিক ছয়টি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম) পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডকে ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ হিসেবে উল্লেখ করেছেন। “কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম।” তদন্ত কর্মকর্তার কাছে এভাবেই বলে ভবঘুরে সম্রাট।
সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, সম্রাট মানসিক রোগী নন। অতিরিক্ত নেশার কারণে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মানুষ খুন করাই তার নেশায় পরিণত হয়।
তিনি জানান, মশিউর রহমান সম্রাট তার প্রকৃত নাম নয়; আত্মগোপনের জন্য তিনি ছদ্মনাম ব্যবহার করতেন এবং তার বাড়ি সাভারেও নয়। প্রকৃত পরিচয় শনাক্তে কাজ চলছে।
হেলাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী, সাভারে আসার পর ওই সিরিয়াল কিলার বেশির ভাগ রাত কাটাতেন সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। ২০২৫ সালের ৪ জুলাই আসমা বেগম নামের এক বৃদ্ধাকে হত্যার পর তিনি পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে আশ্রয় নেন। এরপর গত পাঁচ মাসে ওই ভবন থেকে একের পর এক পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। নিয়মিত নজরদারি চললেও প্রমাণের অভাবে তাকে তখন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নজরদারির সময় কমিউনিটি সেন্টারে এক কিশোরীকে সম্রাটের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পরদিন শনিবার রাতে ওই কিশোরীসহ দুজনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়। রোববার দুপুরের পর মরদেহ উদ্ধার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনে তার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ছয়টি হত্যার দায় স্বীকার করেন।
পুলিশের তথ্যমতে, দিনের বেলায় থানার আশপাশে ঘোরাফেরা করলেও গভীর রাতে ঢাকা–আরিচা মহাসড়ক ও পদচারী-সেতু এলাকায় অবস্থান করতেন তিনি। ভবঘুরে নারী-পুরুষদের ফুসলিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে তাদের হত্যা করতেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, খুনের সঙ্গে জড়িত থাকার কথা আসামি স্বীকার করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি আরও বলেন, এই ছয় হত্যার বাইরে আরও কোনো অপরাধে সম্রাট জড়িত থাকতে পারেন—তদন্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১০

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১১

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১২

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

১৩

​বেনাপোল স্থলবন্দরে সুমন হোসেনের বেপরোয়া চাঁদাবাজি

১৪

বাড়ি ভাড়া ২ বছরের আগে বাড়ানো যাবে না

১৫

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

১৬

অনৈতিক যৌনাচার দেখলেই তাঁদের “সানডে মানডে ক্লোজ”; ভবঘুরে সম্রাটের স্বীকারোক্তি

১৭

অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি

১৮

বাংলাদেশ পুলিশ হকি দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ করলো ঢাকা রেঞ্জ ডিআইজি

১৯

বেনাপোলে ৬ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

২০