goyenda admin
৬ ডিসেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপহরণ-নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশ

ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গন্তব্যে পৌঁছাতে না পারলেও, লিবিয়ায় অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর অবশেষে ডিটেনশন সেন্টারের দুর্বিষহ জীবন শেষে দেশে ফিরেছেন আরও ৩১০ জন বাংলাদেশি।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০