goyenda admin
২৪ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত

অনলাইন ডেস্ক

ঢাকায় শুক্রবার অনুভূত হওয়া ভূমিকম্পের পর ছোট-বড় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব নয়। এই কারণে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
যথযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় জানিয়ে রিয়াজুল ইসলাম বলেন, রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।
তিনি আরও বলেন, রাজউক কাউকে প্ল্যান করে দেয় না, বরং বাড়িওয়ালারা নিজেরাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে এই শর্তে রাজউকে জমা দেন যে, তারা রাজউকের নিয়ম মোতাবেক নির্মাণ করবেন। কিন্তু পরবর্তীতে তারা সেই নিয়ম না মানলে জরিমানা কিংবা শাস্তি দেওয়া উচিত সেই বাড়িওয়ালাদেরই। তিনি বলেন, এর দায়ভার রাজউকের না।
রাজউক চেয়ারম্যান মন্তব্য করেন, সিটি কর্পোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় সবকিছু বিশৃঙ্খল অবস্থায় আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১০

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১১

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১২

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

১৩

​বেনাপোল স্থলবন্দরে সুমন হোসেনের বেপরোয়া চাঁদাবাজি

১৪

বাড়ি ভাড়া ২ বছরের আগে বাড়ানো যাবে না

১৫

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

১৬

অনৈতিক যৌনাচার দেখলেই তাঁদের “সানডে মানডে ক্লোজ”; ভবঘুরে সম্রাটের স্বীকারোক্তি

১৭

অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি

১৮

বাংলাদেশ পুলিশ হকি দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ করলো ঢাকা রেঞ্জ ডিআইজি

১৯

বেনাপোলে ৬ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

২০