goyenda admin
২২ নভেম্বর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বাস–অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরের দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত মোট ৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিনাজপুর–ঠাকুরগাঁও মহাসড়কে গম গবেষণা কেন্দ্রের সম্মুখ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কিছুই হচ্ছে না, এই প্রচারণায় পা না দেওয়ার অনুরোধ পরিবেশ উপদেষ্টার
প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় থাকা নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা হলেন—
মর্জিনা বেগম (৫০), নানি, স্ত্রী: ইয়াকুব আলী, বাড়ি: খানপুর, দিনাজপুর সদর।
সারজিনা বেগম (৪০), স্ত্রী: আব্দুস সালাম, একই গ্রামের বাসিন্দা।
সাদিয়া বেগম (১৫), সারজিনার মেয়ে।অজ্ঞাত পরিচয় এক শিশু (১১)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের সকলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত মকবুল ইসলাম জানান, স্ত্রী, মা, সন্তানেরা ও নাতি–নাতনিদের নিয়ে মোট নয়জন অটোরিকশায় দিনাজপুর সদর থেকে কান্তনগর মেলা দেখার উদ্দেশ্যে রওনা হন। পথে দশ মাইল গম গবেষণা কেন্দ্রের সামনে নাসির পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার নাতি বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন এবং অবস্থাও গুরুতর।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০