goyenda admin
২০ জানুয়ারী ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​বেনাপোল স্থলবন্দরে সুমন হোসেনের বেপরোয়া চাঁদাবাজি

 

বেনাপোলে বহিরাগত চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে সুমন হোসেনের বিরুদ্ধে পাসপোর্ট দালালিসহ বন্দরের অভ্যন্তরে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। সুমন নামের ঐ ব্যাক্তির বিরুদ্ধে পুলিশ চার্জশিট জমা দিলেও আসামি গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ ।

মঙ্গলবার(২০ জানুয়ারী) বেনাপোল বাজার এলাকায় “রহমান চেম্বার” এর হোটেল সানরুফ” এ “বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টার এন্ড এক্সপোর্টার এসোসিয়েশন” কর্তৃক আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সন্মেলন এ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।
​লিখিত বক্তব্যে জিয়া বলেন, বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেনাপোল গ্রামের বাসিন্দা সুমন হোসেন দীর্ঘদিন ধরে বন্দরে পাসপোর্ট দালালি, ল্যাগেজ পার এবং চাঁদাবাজি করে আসছে। অভিযোগ রয়েছে, তিনি কোনো অনুমতি ছাড়াই বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে পাসপোর্টধারী যাত্রীদের দ্রুত ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২-৩ হাজার টাকা হাতিয়ে নিতেন।
শুধু সাধারণ যাত্রী নয়, বন্দরের শেড ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন বলে জানান। চাঁদা না দিলে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া সংবাদ প্রচার করে সম্মানহানির হুমকি দিতেন তিনি।
এমনকি তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় বন্দর চেয়ারম্যানকে গেস্টহাউসে অবরুদ্ধ করে রাখার মতো ধৃষ্টতাও তিনি দেখিয়েছেন, যার ফলে বন্দরে তার প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।
​সুমন হোসেনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা শারমিন ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেন, যা পরবর্তীতে ১০ সেপ্টেম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ২৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে।
​আশ্চর্যের বিষয় হলো, চার্জশিট দাখিলের পরও সুমন হোসেনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি লোকচক্ষুর অন্তরালে থেকে বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার এহেন কর্মকাণ্ডের কারণে অনেক ব্যবসায়ী বেনাপোল ছেড়ে ভোমরা বা অন্য বন্দরে চলে যাচ্ছেন, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রশাসনের কাছে সুমন হোসেনসহ সকল চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বন্দরের সুষ্ঠু পরিবেশ এবং সরকারের রাজস্ব প্রবাহ সচল রাখতে আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগের দাবি জানান তিনি। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সর্বোত সহায়তা চান।
সংবাদ সন্মেলনে সংগঠনটি’র অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি-উজ্জল বিশ্বাস সহ ব্যবসায়ী শামীম হোসেন,রহমত উল্লাহ ও অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০