goyenda admin
২ ডিসেম্বর ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ব বিরোধের জেরে যুবককে জবাই করে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরে আশাবুল হক নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (১ ডিসেম্বর) রাতে কোনো এক সময় বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সোহেল (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিপাড়ার আশাবুল হকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, সোহেল ও তার পিতা আশাবুল হক মিলে চুয়াডাঙ্গা বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে খেজুর গাছ কাটতেন। পাশেই বেলগাছি জোয়ারদার পাড়ার পাড়ার ফারুকের পেয়ারা বাগান। সোহেল ফারুকের পেয়ারা গাছের ডাল ভেঙেছে এমন কথা বলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় ফারুক সোহেলকে মেরে গুরুতর আহত করেন। এরই জের ধরে সোমবার রাতের যেকোনো সময় ফারুক তার লোকজন নিয়ে সোহেলকে মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও কুপিয়ে হত্যা করেন।
সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে এসে দেখেন ভুট্টা ক্ষেতে সোহেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে বলে জানা গেছে।
এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০