goyenda admin
২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে  হত্যা করেছে দুর্বৃত্তরা

 

বেপারী মোহাম্মদ তিতুমীর

(মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত জয় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর চৌদ্দ কাউনিয়া গ্রামের জামাল হোসেনের (নিহত জয়ের বাবা) সাথে স্থানীয় বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে নিহত জয়ের বাবাকেও কুপিয়ে জখম করা হয়েছিল এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
​নাম প্রকাশে অনিচ্ছুক জয়ের বাড়ির পাশের এক প্রতিবেশী জানান, রাত আনুমানিক ৮টার দিকে জয় বাড়ির পাশের রাস্তায় থাকা অবস্থায় স্থানীয় বেকু হাসান-লালু গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
আত্মীয়-স্বজনরা দ্রুত জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু এই বিষয়ে বলেন, “রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ভারী অস্ত্রের আঘাতের প্রচুর চিহ্ন রয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। এই ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
‘এলাকায় যেন কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে পুলিশ সতর্ক রয়েছে’- বলেন ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বাসভবনসহ ১২টি গুরুত্বপূর্ণ স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আওয়ামী ঘরানার প্রকৌশলী

১

কেরানি থেকে হাজার কোটি টাকার মালিক গজারিয়ার আওয়ামী লীগ নেতা মান্নান এখন কলম্বিয়ার নাগরিক

২

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

৪

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

৫

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

৬

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

৭

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

৮

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

৯

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

১০

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

১১

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১২

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১৩

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১৪

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৫

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৬

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৭

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৯

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

২০