goyenda admin
২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক রাতে তিন যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
দেশের তিন জেলায় এক রাতে তিন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন শাহিন শিকদার (২৮) নামের একজন। নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগ তুলে পারভেজ (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে মো. মুছা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রোববার রাতে চোর সন্দেহে চারজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। তাদের মধ্যে শাহিন শিকদার নামের এক যুবক মারা গেছেন। আহত তিনজন পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত শাহিন নগরকান্দার গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহতরা হলেন– পারভেজ, সুমন ও এনামুল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচরা এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে পারভেজ নামের যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ভোরে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের ভাই মেজবাহ উদ্দিন মেছের ও তাঁর ছেলেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে নিহতের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেছেন। সোমবার মেজবাহর বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাশিল্ড এলাকার প্রয়াত তারা মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। পারভেজ বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
কুমিল্লার চান্দিনা উপজেলায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে মো. মুছা নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে চান্দিনার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মুছা কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
গত ৩০ অক্টোবর প্রকাশিত মানবাধিকার সংস্থা ‘অধিকার’ পরিসংখ্যান অনুসারে, গত ১৪ মাসে ‘মব’ সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন ১৫৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১০

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১১

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১২

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৩

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৪

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৫

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৭

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৮

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৯

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

২০