goyenda admin
২০ জানুয়ারী ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গভীর রাতে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে ৭টি বসতঘর ভস্মীভূত করাসহ প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। গত রবিবার দিবাগত রাতে টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি (রবিবার) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ইসলাম নিক্সনের বাড়ির খড়ের গাদায় (কুড়া) আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

নিকটস্থ মাদ্রাসার মাইক থেকে অগ্নিকাণ্ডের ঘোষণা দেওয়া হলে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভুক্তভোগীদের দাবি, আগুনের গতিপথ ও বাতাসের অনুকূল পরিস্থিতির কারণে অল্পের জন্য সারিবদ্ধ ৭টি বসতঘর ও এর বাসিন্দারা প্রাণে রক্ষা পান।
পরিকল্পিত হামলার অভিযোগ
বাড়ির মালিক তাজুল ইসলাম নিক্সন অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে এই আগুন লাগানো হয়েছে। আগুন দেওয়ার পর তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়, যার মধ্যে জুয়েল শেখ (৪০) নামে একজনকে শনাক্ত করা গেছে।”
এই ঘটনায় জুয়েল শেখকে প্রধান অভিযুক্ত করে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযুক্ত ও পুলিশের বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুয়েল শেখ বলেন, “আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই। উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়ানো হচ্ছে।”
অন্যদিকে, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১০

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১১

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১২

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৪

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

১৫

রাজধানীতে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

১৬

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

১৭

​বেনাপোল স্থলবন্দরে সুমন হোসেনের বেপরোয়া চাঁদাবাজি

১৮

বাড়ি ভাড়া ২ বছরের আগে বাড়ানো যাবে না

১৯

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

২০