goyenda admin
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোটেলে ডেকে অভিনেত্রীকে কুপ্রস্তাব

গত বছর প্রকাশিত হেমা কমিটির প্রতিবেদনে নারীশিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার নানা বিবরণ সামনে আসে, যা সবাইকে নাড়িয়ে দেয়। চলতি বছরও কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খোলেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার।
সদ্য শেষ হওয়া ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী মালতি জানান, কীভাবে এক পরিচালক তাকে হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দেন এবং অন্য এক পরিচালক তার অনুমতি ছাড়াই তাকে চুম্বন করার চেষ্টা করেন।
সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে মালতি জানান, দক্ষিণী সিনেমার এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট শোনার বৈঠকের পর তাকে আবার ফোন করা হয়। সেই ফোনে পরিচালক সরাসরি হোটেল রুমে এসে দেখা করতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মালতি প্রথমে তা এড়িয়ে যান। কিন্তু এরপর বারবার ফোন করে তাকে চাপ দিতে থাকেন ওই পরিচালক।

মালতির ভাষায়, ‘তিনি আমাকে বলেছিলেন, “মালতি, বুঝে নাও-ইন্ডাস্ট্রিতে এমনভাবেই কাজ হয়। এই মন্তব্যেই পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।’
শুধু এটুকুই নয়, মালতি আরও জানান, এক প্রবীণ ও পরিচিত পরিচালক তাকে জড়িয়ে ধরার সময় হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। মালতি বলেন, ‘বিদায় নেওয়ার সময় সাধারণভাবে পাশ থেকে হালকা করে জড়িয়ে ধরেছিলাম। তখনই তিনি আমাকে চুম্বন করতে চেয়েছিলেন।’
তিনি জানান, বয়সে অনেক বড় হওয়ায় তিনি ওই ব্যক্তিকে বাবার মতো ভেবেছিলেন। কিন্তু এই ঘটনাই তাকে শিক্ষা দিয়েছে-ইন্ডাস্ট্রিতে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না।
পরিচালক অনিল শর্মার সিনেমা ‘জিনিয়াস’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মালতি চাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বাসভবনসহ ১২টি গুরুত্বপূর্ণ স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আওয়ামী ঘরানার প্রকৌশলী

১

কেরানি থেকে হাজার কোটি টাকার মালিক গজারিয়ার আওয়ামী লীগ নেতা মান্নান এখন কলম্বিয়ার নাগরিক

২

আওয়ামী লীগ ও বিএনপি’র দুই আমলেই ঘুষের সম্রাট  সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

৪

অরক্ষিত শাজাহানপুর উত্তরা ব্যাংক গলি

৫

ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এনবিআর কমিশনার নুরুজ্জামান

৬

সরকারী আদেশ না মেনে মধ্য রাত পর্যন্ত অফিস কক্ষে মাস্তি করেন ফ্যাসিস্ট আওয়ামী দোসর এইচবিআরআই ডিজি গিয়াসউদ্দিন

৭

সেই বিতর্কিত সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

৮

এখনো বহাল তবিয়তে বিতর্কিত সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ

৯

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

১০

আওয়ামী ফ‍্যাসিষ্ট সাব- রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন এখন তেজগাঁও রেজিষ্ট্রেশন ভবনের বিএনপিপন্হী চান্দাবাজ গডফাদার

১১

হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, নিম্নমানের কীটনাশকে পরিবেশ ও জীবন বিপন্নকারী কে এই সায়েদুজ্জামান

১২

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য মিলল জামিন

১৩

প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি

১৪

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

১৫

পুলিশ কর্মকর্তাদের সদর দপ্তরের কড়া নির্দেশনা

১৬

মাদারীপুরে শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই

১৭

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

১৯

মাদক পাচার রোধে সীমান্তের ৩২ জেলায় রেড অ্যালার্ট

২০